ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক ভুয়া সনদপত্র দেয়ার অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১১:৫৮
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল বোর্ড প্রভাবিত হয়ে মারাত্মক জখমের পরিবর্তে সাধারণ জখম মর্মে জখমী সনদপত্র প্রদানে সিভিল সার্জন বরাবর অভিযোগ করেছেন কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের ইসমাইল সরদারের ছেলে ভুক্তভোগী ওসমান।
 
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল শ্যমনগর থানার মামলা নং ৩৮ উদ্ভূত হতে জিআর ১৩৪/২২ ধারলো অস্ত্র দিয়ে গুরুতর ও মারাত্মকভাবে কাটা, ফাটা ও রক্তাক্ত জখমপ্রাপ্ত হওয়ায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত ডাক্তারগণের নিকট চিকিৎসা গ্রহণ ককরার পর কর্তব্যরত ডাক্তারগণ গত ১৭ মে সিভিল সার্জন বরাবর অভিযোগে উল্লিখিত ভিকটিমদের মধ্যে কয়েকজন ভিকটিমদের শরীরে মারাত্মক জখম থাকা সত্ত্বেও প্রভাবিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সকল জখম সাধারণ প্রকৃতির মর্মে অসত্য জখমী সনদপত্র প্রদান করেছে, যা আইন ও ন্যায়বিচারের পরিপন্থী এবং ক্ষমার অযোগ্য অপরাধ।
 
অত্র বিষয় সংক্রান্তে ক্ষতিগ্রস্ত জখমীগণ প্রতিকার প্রার্থনা করে গত ১ জুন সিভিল সার্জন সাতক্ষীরা বরাবর তাদের পুনঃপরীক্ষা অন্তে জখমী সনদপত্র প্রদানের নিমিত্তে অভিযোগ দাখিল করেন, যাতে অপরাধীরা তাদের সৃষ্ট অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির অন্তরালে রয়ে যায়।
 
সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করেন, এমন মারামারি ও ঝামেলা সংক্রান্ত বিষয়ে এলাকায় জনশ্রুতি রয়েছে যে, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল বোর্ড কর্তৃক প্রায় সম্পূর্ণ অবৈধ পন্থায় বিভিন্ন ধরনের ডাক্তারি শাস্ত্র বহির্ভূত জখমী সনদপত্র সরাবরাহ বিক্রি করে আসছে। ভুক্তভোগী ওসমানসহ আরো ১০-১২ জন জেলার সিভিল সার্জনসহ সাতক্ষীরা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন।

এমএসএম / জামান

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩