ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১:২১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষাi চূড়ান্ত আবেদন আজ বুধবার (১৫ জুন) শুরু হয়েছে। চলবে আগামী মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত। বুধবার দুপুরের বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তি থেকে এ তথ্য জানা যায়। 
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে। প্রতিটি ইউনিটে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বা সমমানের শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 'এ' ইউনিটে (মানবিক) চূড়ান্ত আবেদনকারী বিজ্ঞান শাখা থেকে সর্বনিম্ন জিপিএ ৫, মানবিক শাখা থেকে ৪ দশমিক ৫৭ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪ দশমিক ৯২ পয়েন্টধারীরা সুযোগ পেয়েছেন।
 
আরো জানা যায়, 'বি' (বাণিজ্য) ইউনিটে চূড়ান্ত আবেদনকারী নির্বাচনের ক্ষেত্রে এইচএসসির ফলাফল সর্বনিম্ন বিজ্ঞান শাখা থেকে জিপিএ ৫, মানবিক থেকে ৪ দশমিক ৫৮ এবং ব্যবসায় শাখা থেকে নির্ধারণ করা হয়নি। এছাড়া 'সি' (বিজ্ঞান) ইউনিটে আবেদনের ক্ষেত্রে প্রাথমিক আবেদনকারীর এইচএসসি পরীক্ষার রেজাল্ট  বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ-৫ পয়েন্টধারীরা সুযোগ পাবেন।
 
চূড়ান্ত আবেদনকারী নির্বাচনের ক্ষেত্রে একই জিপিএ প্রাপ্ত একাধিক প্রার্থীর ক্ষেত্রে এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে। এছাড়া 'বি'  ইউনিটের বাণিজ্য শাখার সকল প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত।
 
আসন সংখ্যা খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় পর্যায়ের আবেদন ২২ জুন দুপুর ২টা থেকে ২৫ জুন সন্ধ্যা ৬ টা পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের ২৬ জুন রাত ১২টা  থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। 

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?