ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১:৩৫
মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছে। এ সময় আহত হন আরো ৩ জন। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতরা হলেন- ফরিদপুরের বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল (১৮), কাইচাইল এলাকার জুবায়ের (২৩) এবং রাজৈরের শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজৈরের বদরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেলুন বিক্রির উদ্দেশ্যে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে একটি পুকুরপাড়ে বেলুনে গ্যাস প্রয়োগ করছিলেন ৩ বেলুন বিক্রেতা। এ সময় গ্যাস ঢুকানোর সময় বিকট শব্দে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে দুই বেলুন বিক্রেতার পা উড়ে যায় এবং ঘটনাস্থলে থাকা আরেক বেলুন বিক্রেতাসহ তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক বাচ্চা বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত অজ্ঞাতনামা বেলুন বিক্রেতার মৃত্যু হয়। আহত অপর ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
এ ব্যাপারে রাজৈর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত হচ্ছে। তদন্ত করে ্রপয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’