ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নে চলছে ভোটগ্রহণ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ৩:৮
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১৩টি কেন্দ্রের ৫২টি বুথে চলবে ভোটগ্রহণ। তবে ইভিএমে ভোটগ্রহণে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন ভোটাররা।
 
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬৯৩টি। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৫৮ এবং মহিলা ভোটার ১২ হাজার ৩৩৫ জন।
 
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা  করছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল করিম রাজা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা মার্কা মো. রমিজুর রহমান রোমা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া মার্কায় মো. রবিউল করিম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অটোরিকসা মার্কায় এসএম  তানভীর হাসান তুহিন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কায় মো. নুরুজ্জামান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কায় মো. আলীমুর রহমান লিটন।
 
নির্বাচন সুষ্ঠু করতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। এছাড়া বিজিবি ও পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে।
 
এই বিষয়ে কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আইরিন আক্তার জানান, আমাদের কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোনো ধরনের সমস্য নেই। তবে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এখানে এসেছিলেন, তারা ভোটকেন্দ্র দেখে চলে গেছেন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত