ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জনশুমারি শিক্ষা খাতে নানান পরিকল্পনার ক্ষেত্রে সহায়ক হবে : শিক্ষামন্ত্রী


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ৪:৩২

সারাদেশের ন্যায় চাঁদপুরেও ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ২০২২ শুরু হয়েছে। আজ বুধবার (১৫ জুন) সকাল ৮ টায় প্রধান অতিথি হিসেবে নিজস্ব বাসভবনের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, জনশুমারির মাধ্যমে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে এবং সারাদেশের একটি সঠিক চিত্র আমাদের হাতে আসবে। কতজন মানুষ নিরক্ষর রয়েছে, কতজন শিক্ষিত হয়েছে এবং তাদের আর্থসামাজিক যে অবস্থান আমরা পাব সেটি দিয়ে নানান কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পরিসংখ্যান ব্যুরো চাঁদপুরের উপ-পরিচালক নাঈমা রহমান প্রমুখ।

জনশুমারির গুরুত্ব ও সচেতনতার জন্য একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। জনশুমারিতে চাঁদপুরে ১০৪ জন জোনাল ও আইটি অফিসার এবং ৭ হাজার সুপারভাইজার ও গণনাকারী কাজ করবে।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন