ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কালীগঞ্জের ইছামতী নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫-৬-২০২২ বিকাল ৫:৫০
সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর কাকশিয়ালী নদী ও শুহুলপুর বালুমহাল ইছামতী নদীর চর দখল করে অবৈধ্যভাবে বালু উত্তোলন করছে একটি মহল। সরেজমিন জানা যায়, আগে এসব চর থেকে সরকার প্রায় ১ কোটি টাকা রাজস্ব আদায় করত। কিন্তু এসব এলাকা ঝুঁকিপূর্ণ থাকায় সরকার ইজরা দেয়নি। তারপরও এসব অসাধু ব্যবসায়ী প্রতিনিয়ত ড্রেজার ও ট্রলার দিয়ে বালু উত্তোলন করছে।এমনকি ওই চরের ওপর দিয়ে কোনো ট্রলার বা নৌকা যেতে দেয় না তারা।
 
স্থানীয়রা বলেন, এভাবে বালু উত্তোলন করলে এই নদীর বাঁধ ভেঙে গিয়ে আমাদের এসব গ্রাম তলিয়ে যাবে। আমরা চেয়ারম্যানের সঙ্গে বারবার কথা বললেও কোনো লাভ হয়নি। বরং  নাজমুল চেয়ারম্যান নিজেই অবৈধ বালু উত্তোলনের সিন্ডিকেটের সাথে যুক্ত। ফলে ওই বেড়িবাঁধ হুমকির মুখে পড়ছে। এভাবে বালু কাটতে থাকলে যে কোনো প্রাকৃতিক দূর্যোগ এলে মুহূর্তে বাঁধ ভেঙে তীরে বসবাসকারী কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
 
সরেজমিন গেলে স্থানীয়রা জানান, ৮নং ভাড়াশিমলার চেয়ারম্যান নাজমুল হোসেন, কালীগঞ্জের বসন্তপুর গ্রামের রহিম গাজীর ছেলে কুদ্দুস, একই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে আতিয়ার, ভাড়াশিমলা এলাকার অমর কান্তি সিংয়ের ছেলে অসীম ও একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আরাফাত রহমান  বাবু দীর্ঘদিন যাবৎ এভাবে বালু কেটে ব্যবসা করে আসছেন।  এভাবে বালু উত্তোলন করলে বেড়িবাঁধ ভেঙে এসব অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
 
বেড়িবাঁধের পাশে বসবাসকারীদের বাড়িতে এবং বেড়িবাঁধ দিয়ে চলাচলকারী ব্যক্তিরা বলেন, একটু বাতাস হলে বালু উড়ে চোখ-মুখে লাগে। এতে এলাকার মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়ছে।
 
এ বিষয়ে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেনের ব্যবহৃত মুঠোফোনে রিং দিলেও তিনি রিসিভ করেননি।

এমএসএম / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা