তানোরে আকচা ও কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান
রাজশাহীর তানোরের আকচা উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে আকচা উচ্চ বিদ্যালয় চত্বরে ও বিকেলে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পৃথক দুটি বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আ'লীগ নেতা এমপির প্রতিনিধি আবুল বাসার সুজন।
পৃথক দুটি বিদাযয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আকচা উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু বাক্কার সিদ্দিক।
তানোর পৌর এলাকার আকচা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আকচা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সানোয়ার হোসেন, তানোর উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে আবুল বাসার সুজন নিজ তহবিল থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উপহার দেন। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে পাঁচন্দর ইউপি এলাকার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাহার উদ্দীন ও একজন কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় শিক্ষক- শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied