তানোরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিকের আত্মহত্যা
রাজশাহীর তানোর উপজেলার প্রকাশনগর টকটকিয়াপাড়া গ্রামের শাহজানের ছেলে রবিউল রবিউল ইসলাম (২৪) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, জালাল উদ্দীনের একমাত্র মেয়ে আশা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক হয় রবিউলের। এমতাবস্থায় ভালোবাসার টানে আজ ভোর ৫টার দিকে প্রেমিক রবিউলের বাড়িতে ঢুকে পড়েন আশা। এ অবস্থায় রবিউল বাড়ি থেকে বের হয়ে যান। একটু পরে পাশের রুমে গিয়ে গলায় দড়ি দেন রবিউল। তারপর বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করে দেখেন পাশের রুমে গলায় দড়ি দিয়েছেন রবিউল ইসলাম। তখন রবিউলের মা তার ছোট ছেলে সাকিব ও তার প্রেমিকা আশা গলার দড়ি কেটে তাকে উদ্ধার করেন। এরপর রবিউল জীবিত অবস্থায় তার মায়ের কাছে এক গ্লাস পানি চান। পানি পান করার পর তাকে পরিবারের লোকজন তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাস্তায় রবিউল শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে মুন্ডমালা ক্যাম্পের আইসি মাসুদ রানা সকালের সময়কে বলেন, এ বিষয়ে তানোর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত