ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় আহত ৪


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ১:৪৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও নয়াগাঁও (বলাইনগর) রোববার (২৭ জুন) সকালে পূর্ব বিরোধের জের ধরে সসন্ত্রাসী হামলায় বৃদ্ধসহ ৪ জনকে দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতরা হলেন- মো. আব্দুল আজিজ বলাই মিয়া (৯০), জুবেল মিয়া (২০), আলাই মিয়া (৫০) ও মুক্তার মিয়া (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বলাই মিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি হওয়ায় গ্রামের সালিশের বিভিন্ন বিচারকার্য পরিচালনা করে থাকেন। একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আমির উদ্দিন গ্রামের কোনো নিয়মশৃঙ্খলার ধার ধারে না। ইতিপূর্বে বহুবার সে এলাকায় দাঙ্গা বাধানোর পরিকল্পনা করে ব্যর্থ হয়ে নতুন করে পরিকল্পনা করে উল্লিখিত আহতদের ওপর কয়েকজন সন্ত্রাসী নিয়ে এ ঘৃণ্য হামলা চালায়। আরো জানা যায়, সন্ত্রাসী আমির উদ্দিন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী, চুরি, ডাকাতি-ধর্ষণসহ একাধিক মামলার জেলখাটা আসামি। এছাড়াও তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহত বলাই মিয়ার বড় ছেলে সফু মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন-  মো. আমির উদ্দিন, পিতা ইসমাইল আলী; সুমন মিয়া, পিতা আছাব উল্লাহ; আজির উদ্দিন, পিতা ইসমাইল আলী; আমির  হোসেন, পিতা দিলদার হোসেন; জালাল উদ্দীন, পিতা ইসমাইল আলী; আলাউদ্দিন, পিতা সামসুদ্দিন; দিলদার হোসেন, পিতা মৃত কালা মিয়াসহ আরো অনেকে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য