ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ছাত্রলীগের তুলে দেয়া অনাবাসিক ছাত্রকে বের করে দেয়ায় হল গেটে তালা, অবরুদ্ধ প্রাধ্যক্ষ


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২২ রাত ৯:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের এক অবৈধ শিক্ষার্থীকে বের করে দেয়ায় হল গেটে তালা লাগিয়ে দেন ছাত্রলীগের এক নেতা। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে তালা লাগান ওই নেতা। পরে ওই নেতাকে  হল থেকে প্রাধ্যক্ষ নামিয়ে দিলে প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রলীগ।

হল ও আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, হলের ৪৩০ নম্বর রুমে তিনজন আবাসিক শিক্ষার্থী থাকা সত্ত্বেও সেখানে অবৈধভাবে অবস্থান করছিলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফলিত গণিত বিভাগের শফি উল্লাহ। তিনি হল ছাত্রলীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন শাকিলের অনুসারী। বৃহস্পতিবার হল প্রাধ্যক্ষ শফি উল্লাহকে নামিয়ে দিলে ছাত্রলীগের আরেক সহ-সভাপতি শামীম ওসমান হল গেটে তালা লাগিয়ে দেন। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেন। পরে দ্বিতীয়বার তালা লাগান ওসমান। প্রাধ্যক্ষ হলে এলে গেট থেকে তালা খুলে দেন শামীম ওসমান। হল প্রাধ্যক্ষ ড. জাহাঙ্গীর হোসেন  তালা ঝোলানোর কারণ দর্শিয়ে শামীম ওসমানের কাছে মুচলেকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। পরে হল প্রাধ্যক্ষ শামীম ওসমানের বিছানাপত্র বের করে নিয়ে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করেন।

হল প্রাধ্যক্ষ ড. জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে বলেন, অনাবাসিক এক শিক্ষার্থী আবাসিক শিক্ষার্থীর বেড ফেলে‌ দিলে এ ঘটনা ঘটে। ৪৩০ নম্বর রুমে এখন থেকে আবাসিক শিক্ষার্থীরাই থাকবে। আমরা শামীম ওসমানের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

শামীম ওসমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এ বিষয়ে পরে কথা বলব। এখন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম এ বিষয়ে বলেন, আমি বা সভাপতি এ বিষয়ে কিছুই জানি না। যে তালা লাগিয়েছে সে ব্যক্তিগত স্বার্থে এ তালা লাগিয়ে থাকতে পারে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?