ত্রিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক নিহত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় গুরুতর আহত সাংবাদিক মাহমুদুল হাসান রতন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত মাহমুদুল হাসান দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকার মো. নূর হোসেনের ছেলে।
শুক্রবার (১৭ জুন) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার চেলেরঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় গুরুতর আহত হন মাহমুদুল হাসান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। অবস্থার আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। শুক্রবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied