ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বন্যার পানিতে ভাসছে সিলেট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ১০:৫৫

টানা বর্ষণ ও অব্যাহত পাহাড়ি ঢলে সিলেটে বেড়েই চলেছে বন্যার পানি। ইতোমধ্যে সিলেট নগরীসহ অনেক উপজেলা পানিতে পুরোপুরি প্লাবিত। পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। পুরো সিলেট বন্যার পানিতে ভাসছে। শনিবার (১৮ জুন) সকালে সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, সদর উপজেলাসহ আরো অনেক জায়গায় পানি বৃদ্ধির খবর পাওয়া গেছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লোকজন জানান, গতকালের (শুক্রবার) তুলনায় আজ পানির উচ্চতা আরো বেড়েছে। এভাবে চলতে থাকলে বন্যার পানি কোথায় গিয়ে ঠেকবে তা একমাত্র আল্লাহ-ই জানেন।

জৈন্তাপুর উপজেলার বানভাসিরা জানান, টানা বৃষ্টিতে গত রাতে ঘরে পানি প্রবেশ করেছে। অনেক আসবাবপত্র পানির নিচে তলিয়ে গেছে। সারারাত খাটের উপরে বসে নির্ঘুম অবস্থায় কাটিাতে হয়েছে তাদের। যত সময় যাচ্ছে পানি বাড়ছে। পানি খুব দ্রুত বাড়ছে।

সিলেট নগরীর কয়েজন জানান, পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গতকাল (শুক্রবার) বাসার সামনে পানি ছিল। এখন বাসার ভেতরে পানি ঢুকেছে। এ অবস্থায় নানা উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে সময় পার করছি আমরা।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী জানান, সোমবারের (২০ জুন) আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে পানি স্বাভাবিকভাবেই বাড়বে। অন্যদিকে উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

জামান / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের