ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিট পুলিশিং সেবায় তানোর পৌরসভায় অপরাধ কমেছে


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ১১:৩৩
‘পুলিশ জনতা জনতাই পুলিশ’ স্লোগানকে বাস্তবমুখী রূপ দিয়েছে তানোর পৌরসভা বিট পুলিশিং সেবা। তানোর পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিনিয়ত তানোর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই হাফিজের নেতৃত্বে অপরাধ দমনে বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে  অনেকটাই কমেছে অপরাধমূলক কর্মকাণ্ড। ফলে স্বস্তি মিলেছে পৌরসভার জনসাধারণের মাঝে। এখন আর পৌরবাসীকে চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানির ভয়ে থাকতে হয় না আতংকে।
 
জানা গেছে, তানোর থানার পুলিশ কর্মকর্তা এসআই হাফিজ উদ্দিনের নেতৃত্বে প্রতিনিয়ত বিট পুলিশিং কমিটির মাধ্যমে একেক দিন একেক ওয়ার্ডের জনসাধারণকে সঙ্গে নিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে জনসাধারণকে দূরে থাকতে ও সচেতন করতে বিট পুলিশিং সভা-সমাবেশ অব্যাহত রেখে কাজ করে চলেছেন। এতে পুলিশের এমন উদ্যোগে সুফল পাওয়ায় পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন তানোর পৌরসভার জনসাধারণ। সেই সাথে পুলিশের এমন অপরাধবিরোধী কর্মকাণ্ড দেশজুড়ে ছড়িয়ে দেয়ার আহ্বানও জানান জনসাধারণ।
 
পৌর এলাকার বেশকিছু জনসাধারণ জানান, বিট পুলিশিং সভার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। বিশেষ করে বিট পুলিশিং কমিটির মাধ্যমে কমেছে মাদকের ভয়াবহতা, পাশাপাশি কমেছে সাধারণ অপরাধ মূলক কর্মকাণ্ড, পারিবারিক দ্বন্দ্ব-বিবাদ ,ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পূণ্য বিক্রি। কেউ বেশি মুনাফার জন্য যেন নকল পণ্য সরবরাহ না করে সেজন্য বাজার-হাটে দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। এমনকি আইনের চোখ ফাঁকি দিয়ে কোনো অসাধু ব্যবসায়ী অপরাধমূলক কাজে সম্পৃক্ত হচ্ছে কি-না তা প্রতিনিয়ত বিট পুলিশিং কমিটির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
 
তানোর থানার সেকেন্ড অফিসার ও তানোর পৌরসভা বিট পুলিশিং কর্মকর্তা এসআই হাফিজ উদ্দিন সকালের সময়কে বলেন, পুলিশের চাকরি নিয়েছি দেশ ও দেশের জনসাধারণের জানমাল রক্ষা করার শপথ নিয়ে। জনসাধারণের নিরাপত্তা দিতে আমরা সর্বদা নিজের জীবন ঝুঁকিতে ফেলে সাধারণ মানুষকে সেবা দিতে ছুটে চলি। কিন্তু অপরাধ দমনে শুধু পুলিশ নয়, পাশাপাশি জনসাধারণকেও নিজ নিজ গ্রাম মহল্লায় পুলিশের সাথে সহযোগিতা করে প্রতিরোধ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। তবেই খুব সহজে এ সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর হবে। সেজন্য নিজ নিজ উদ্যোগে পুলিশের পাশাপাশি জনসাধারণকে এগিয়ে আসার জন্য আ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন