ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে চালক নিহত,আহত-২


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ২:১৫

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা যেন কিছুতেই থামছে না। এবার রিলাক্স বাসের ধাক্কায় অকালে প্রাণ গেলো আল আমিন বাবু (৩০) নামে এক পিকআপ ভ্যান চালকের।

১৮ জুন শনিবার সকাল ৮টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নিহত হয়। নিহত চালক আল আমিন বাবু (৩০)। সে হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড টোরাগড় হাজী বাড়ীর বাসিন্দা।

এই ঘটনায় পিকআপ ভ্যানের দুই হেলপার আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স নামের একটি বাস আশিকাটি চাঁদখার বাজার এলাকায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে চাঁদপুরগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আল আমিন নিহত হয়। গুরুতর আহত হয় পিকআপে থাকা অপর ২ হেলপার। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি থানায় নিয়ে আসে। এছাড়া নিহত পিকআপের চালক আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন