ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ২:৫০

নেত্রকোনার দুর্গাপুরে টানা কয়েক দিনের বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ হন আক্কাস আলী (২৬) নামে এক যুবক। শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। আজ শনিবার (১৮ জুন) দুপুরে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পরে আক্কাস আলীর লাশ উদ্ধার করে ডুবুরি দল।

স্থানীয়রা জানান, বন্যায় চণ্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এ খবর শুনে গতকাল বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হন। পথে চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে তার সঙ্গে থাকা তিনজন পানির চক্করে পড়েন। চারজনের মধ্যে তিনজন সাঁতরে উপরে উঠলেও ডুবে নিখোঁজ হন আক্কাস আলী। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে অনেক খুঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এরপর শনিবার (আজ) সকালে ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে দীর্ঘ সময় উদ্ধার কার্যক্রম চালিয়ে দুপুরে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ডুবুরি দল ১২০ মিনিট উদ্ধার কার্যক্রম চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ গজ দূর থেকে লাশটি উদ্ধার করে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান