স্কুলছাত্রী তন্নীর হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে অষ্টম শ্রেণির ছাত্রী তন্নীকে অপহরণ করে হত্যার বিচারের দাবিতে মধুখালী মহিলা পরিষদের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৮ জুন) মহিলা পরিষদের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখের- মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মো. নজুলরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল, রামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলখুশ আরা বেগম, ওয়ার্কার্স পার্টির নেতা আবু সাঈদ মিয়া, রইচুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেকুল আমিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শামছুন্নাহার নিহার, তন্নীর বাবা মো. জিল্লুর রহমান, মহিলা পরিষদের মিলি ইসলাম, শুক্লা ভৌমিক, অষ্টম শ্রেণির ছাত্রী তন্নীর সহপাঠী লতা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, অপহরণের ৪ দিন পর গত ১০ জুন গভীর রাতে মধুখালী থানা পুলিশ মোল্যাডাঙ্গী আফসার সেখের ছেলে সাব্বিরের ঘর থেকে তন্নীর লাশ উদ্ধার করে। এরপর ১২ জুন তন্নীর বাবা মো. জিল্লুর রহমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধণী/০৩)-এর ৭/৩০-সহ ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০ ধারায় অপহরণ ও উক্ত কাজে সহায়তা ও হত্যার পর ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করার অপরাধে মো. সাব্বির হোসেন, তার বাবা মো. আফসার সেখ, ভাই মো. শিহাব সেখ, মো. ছায়েম সেখ এবং মা সেলিনা বেগমের বিরুদ্ধে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে ঘাতক সাব্বির ও তার মা সেলিনা জেলহাজতে আছেন।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত