ধামরাইয়ে স্বপ্নপুরী জলকুটির রেস্তোরাঁয় আগুন
ঢাকার ধামরাইয়ের সদর ইউনিয়নের ডেমরান এলাকায় অবস্থিত স্বপ্নপুরী জলকুটির রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই রেস্তোরাঁয় ১৪টি কক্ষের মধ্যে রান্নাঘর, রিসিপশন কক্ষ পুড়ে গেছে। আজ রোববার (১৯ জুন) ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রেস্তোরাঁয় মালিক মো. সুজন মাহমুদ ধামরাই ইনিয়নের ডেমরান এলাকার খলিলুর রহমনের ছেলে।
জানা গেছে, আজ ভোরের দিকে ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় স্বপ্নপুরী জলকুটির রেস্তোরাঁয় হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চিষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে রান্নাঘর, রিসিপশন কক্ষ পুড়ে গেলেও বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, রোববার (আজ) ভোরের দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাথে সাথেই ঘটনাস্থলে চলে যাই। কক্ষের মধ্যে জ্বালানি গ্যাস, অকটেন থাকায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ১৪টি কক্ষের মধ্য রান্নাঘর ও রিসিপশন কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ