লোহাগড়ার পটু হত্যা মামলার ৩ পলাতক আসামী র্যাবের হাতে গ্রেফতার
নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়ীয়া গ্রামের কৃষক রেজাউল মোল্যা ওরফে পটু হত্যা মামলার তিন আসামিকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে র্যাব ৬ এর এর একটি দল। ১৮ জুন (শনিবার) দিবাগত রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আড়িয়াবো এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩জনকে আটক করা হয়। আসামিরা হলেন, তালবাড়ীয়া গ্রামের মৃত ছালেহ মোল্যার ছেলে মোঃ বোরহান উদ্দিন মোল্যা(৫৫), একই গ্রামের মৃত আফজাল মোল্যার ছেলে মোঃ ইকরাজুল মোল্যা(২৫), ও মোঃ ছাব্বির মোল্যা(১৯)।
এ বিষয়ে র্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান এই প্রতিবেদককে জানান, গত ১৩ জুন লোহাগড়া থানার তালবাড়ীয়া গ্রামে কৃষক পটু হত্যা মামলা পরবর্তীতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকা থেকে আসামীদের আটক করে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, বিগত ১৩ জুন জমি সক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে পটু মোল্যা খুন হলে তার ভাই জসিম উদ্দিন মোল্যা লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৭/১১৯
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ