ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ঝোপ থেকে জীবিত নবজাতক উদ্ধার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ২:০
ঢাকার ধামরাই উপজেলার বরাতনগরে একটি ঝোপের ভেতর থেকে এক দিন বয়সী এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুন) ভোর ৫টার দিকে কান্নার শব্দ পেয়ে এলাকার লোকজন কাছে গিয়ে দেখেন ঝোপের ভেতরে একটি নবজাতক শিশু কাঁদছে। পরে তারা থানা পুলিশকে খবর দিলে তারা এসে শিশুটিকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার ধামরাই প্রতিনিধি মো. ওয়াসিম হোসেন।
 
জানা গেছে, ভোর ৫টার দিকে উপজেলা পৌর এলাকার বরাতনগরের একটি ঝোপের পাশ থেকে মো. ওয়াসিম হোসেন শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেন। পরে শিশুটিকে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করেন।
 
এ বিষয়ে সাংবাদিক মো. ওয়াসিম হোসেন বলেন, আমি প্রতিদিনের ন্যায় ভোরে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় আমার বাসার পশ্চিম পাশে একটি ঝোপের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ পাওয়া যায়। তখন আমি সামনে এগিয়ে গিয়ে দেখি একটি নবজাতক শিশু সেখানে জীবিত অবস্থায় পড়ে আছে। এ ঘটনা মহল্লার লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করে।
 
এ বিষয়ে ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, আজ (সোমবার) সকালে জীবিত একটি মেয়ে নবজাতক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা দওয়া হচ্ছে। কিছু সময় গেলে বলা যাবে নবজাতকের অবস্থা কী।
 
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জীবিত অবস্থায় একটি মেয়ে নবজাতক শিশুকে উদ্ধার করে সুস্থ রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে কে শিশুটিকে ফেলে গেছে তারও খোঁজ করা হচ্ছে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত