ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিনের জমি বাণিজ্য


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২০-৬-২০২২ বিকাল ৫:২২
জমিগুলো সরকারের হলেও কেনাবেচা করছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন। খাস জমি, তারপরও অদৃশ্য ক্ষমতার জোরে শাহাবুদ্দিন গরিব-অসহায় ব্যক্তিদের বাড়ি করে দেয়ার নামে লাখ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।
 
টাকা নিয়ে কাউকে জমি দিয়েছেন আবার অনেকের সাথে করেছেন প্রতারণা বলেও একাধিক অভিযোগ রয়েছে। একজন সচেতন শিক্ষিত ব্যক্তি যদি সরকারের জমি নিয়ে গরিব মানুষের সাথে প্রতারণা করেন, তাহলে কী বলার আছে। তবে তিনি অতীতে এসব করতেন না। কিন্তু চেয়ারম্যান আতাউর রহমানের সাথে সখ্যতা গড়ে তুলে ভূমিদস্যু পরিণত হয়েছেন তিনি।
 
রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির গোয়ালপাড়া গ্রামের পূর্ব দিকে জমি দখল, কেনাবেচা ও টিনশেড ঘর তৈরির ঘটনা ঘটছে। আর এসব বিষয়ে চেয়ারম্যান আতাউরকে বললেও কোনো গুরুত্ব দেন না তিনি। বরং বাণিজ্যের অংশ যায় তার কাছে। চেয়ারম্যান যদি ভাগ না খান, তাহলে প্রতিবাদ হতো। ফলে চেয়ারম্যানের অর্ধশত দালাল থেকে মুক্তি চায় জনসাধারণ।
 
জানা গেছে, উপজেলার বাধাইড় ইউপির গোয়ালপাড়া গ্রামের সাইফুল ইসলামের পুত্র শাহাবদ্দিন ইসলাম।  তিনি দামি মোটরবাইক নিয়ে ঘোরেন ইউপির একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। কোথাই খাস ভিপি জমি রয়েছে এজন্য এলাকার সব প্রান্তেই তার সমান বিচরণ। কিন্ত্ত একজন মানুষের ভাল গুণ থাকলে যে বিচরণটা লক্ষ্য করা যায়, তিনি সেই গুনের অধিকারী নন। তার প্রধান কাজ এলাকার খাসজমির চেক নিজের নামে কেটে, বিনা চেকে সেই জমির পজিশন বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া। টাকা নিয়ে সালিশের রায় বাদি বা বিবাদীর পক্ষের মাধ্যমে সালিশ বাণিজ্য ইত্যাদি অন্যতম।
 
সরেজমিনে, ইউপির বাঁধাইড়, ঝিনাখৈর, ঘোলকন্দর, হরিসপুর, খাগড়াকান্দর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য উঠে এসেছে ভূমি গ্রাসকারী শাহাবুদ্দিনের বিরুদ্ধে।
 
স্থানীয়রা সকালের সময়কে জানান, ইউপি চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে শাহাবুদ্দিন  সমাজের স্বশিক্ষিত হতদরিদ্র ভুমিহীনদের রঙীন স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধভাবে খাস জমির পজিশন বিক্রি করেছেন। কিন্ত্ত দলিল করে দেবার কথা বলে টাকা নিলেও এখানো কাউকে কোনো কাগজপত্র দলিল করে দেননি। স্থানীয়রা বলছে, ঘর প্রতি দেড় থেকে দুই লাখ টাকা করে নিয়েছে সাহাবুদ্দিন।
 
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি সরেজমিন বাধাইড় ইউপির একান্নপুর মৌজার গোয়ালপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, ভুমিহীনরা যার যার পজিশনে টিন দিয়ে বসতঘর নির্মাণ করেছেন। এসময় গ্রামের ইলিয়াস আলীর পুত্র আব্দুল গাফ্ফর, সোলেমান আলীর পুত্র আবুল কালাম ও আবুল কালামের পুত্র আশরাফুল ইসলাম বলেন, শাহাবুদ্দিনের কাছ থেকে তারা জমি কিনেছেন। তাদের দু-এক দিনের মধ্যে দলিল করে দেয়ার কথা বলা হয়েছে। এসব ভাঁওতাবাজি কথা বলে টাকা নিলেও জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না। আজ নয় তো কাল, এভাবে মাস হয়ে গেলেও খোঁজ মিলছে না শাহাবুদ্দিনের।
 
এ বিষয়ে জানতে চাইলে শাহাবুদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে সকালের সময়কে বলেন, এসব দুই নম্বর খাস তার নামে লিজ নেয়া আছে। তিনি কোনো টাকা-পয়সা না নিয়ে বিনা টাকায় তাদের বসবাসের অনুমতি দিয়ে সমাজের উপকার করেছেন।
 
এ বিষয়ে উপজেলার মুন্ডুমালা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম সকালের সময়কে বলেন, দুই নম্বর খাস সম্পত্তির পজিশন বিক্রি বা সাব লীজ দেবার কোনো সুযোগ নাই।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন