ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে নদীতে পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কায় জেলাবাসী


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২২ বিকাল ৫:২৪

গত কয়েক দিনের বৃষ্টি ও ভারত থেকে আসা পানিকে নদীর পানি বৃদ্ধির ফলে বন্যার আশঙ্কায় রয়েছে চাঁদপুর জেলাবাসী। হাইমচর ও সদর উপজেলার নিম্নাঞ্চলের ফসলের জমি ও মাছের ঘের প্লাবিত হচ্ছে এবং ঝুঁকির মধ্যে রয়েছে শহররক্ষা বাঁধের গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন স্থানে অনেক ফসলি জমি ডুবে গেছে।

সোমবার (২০ জুন) শহরের বড় স্টেশন, লঞ্চঘাট, পুরানবাজার হরিসভা এলাকায় দেখা যায়, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থলের পাশ দিয়ে নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। অতিরিক্ত স্রোতে লঞ্চসহ নৌযান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত স্রোতের কারণে পুরানবাজার এলাকায় ব্লক দেবে যাওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সতর্ক রয়েছি।ক্ষতিগ্রস্ত স্থানে বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। পাশাপাশি ব্লক ডাম্পিংয়ের কাজও চলছে। পরিস্থিতি মোকাবেলায় ৩ হাজার বালুভর্তি বস্তা, ১৩ হাজার সিসি ব্লক মজুদ রয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন