লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেল ৪টায় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রামনারায়ন পাবলিক লাইব্রেরির হল রুমে উপজেলা আওয়ামীলীগের নব-গঠিত কমিটির সদস্যদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস। এসময় বক্তব্য দেন উপজেলা আ.লীগের সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, মো. শফিকুল ইসলাম আন্নু, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুজ্জামান মাসুদ, মো. তারিকুল ইসলাম টুটুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সৈয়দ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক গাজী শাহানারা লাকি, সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, শিকদার আজাদ রহমান, মো. মনজুরুল করিম মুন, সৈয়দ আকরাম আলি আকিদুল প্রমুখ।
অনুষ্ঠানে মুন্সি আলাউদ্দিনকে সভাপতি এবং সৈয়দ মসিয়ুর রহমানকে সাধারণ সম্পাদক ও একেএম ফয়জুল হক রোমকে সিনিয়র সহ-সভাপতি করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ