ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে দিন-দুপুরে রাস্তার সরকারি গাছ চুরি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ২:১১
রাজশাহীর তানোরে দিন-দুপুরে প্রকাশ্যে রাস্তার সরকারি ৫টি গাছ চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২১ জুন)  উপজেলার বাধাইড় ইউপির জুমারপাড়া মূল রাস্তার পাশে এসব গাছ চুরির ঘটনাটি ঘটে।
 
জানা গেছে, আজ সকালের দিকে তানোর-আমনুরা রাস্তার জুমারপাড়া মোড়ের পশ্চিমে তরতাজা শালগাছ কাটেন কয়েকজন শ্রমিক। সেখানেই ছিলেন গাছ কাটার হুকুমদাতা জুমারপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে বাবুল মোস্তফা।
 
তিনি জানান, রাস্তার ধারে হলেও আমার জমির সীমানার মধ্যে গাছ কাটছি। আমি কেন অনুমতি নেব? নিজের গাছ কাটতে সরকারের অনুমতি লাগবে? এটা কি সরকারের গাছ বলে দম্ভোক্তি প্রকাশ করেন তিনি।
 
স্থানীয়রা জানান, উপজেলার বাধাইড় ইউপি মারাত্মক খরাপ্রবণ এলাকা। কর্তৃপক্ষ এসব এলাকায় বেশি বেশি গাছ রোপণ করতে বলছে। আর বাবুল মোস্তফা ও কাশেম দেদার গাছ কেটে পরিবেশের ক্ষতি করছেন। গাছ রক্ষা করার জন্য সরকার আইন করেছে। এমনকি নিজের গাছ কাটতে হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কিন্তু আইনের প্রয়োগ না থাকার কারণে গাছপালা, বন-জঙ্গল দেদার উজাড় হলেও রহস্যজনক কারণে নীরব কর্তৃপক্ষ। এজন্য গাছখেকোরা খেয়েই চলেছে সরকারি গাছ।
 
এ ব্যাপারে উপজেলার মুন্ডুমালা ভূমি অফিসের তহসিলদার রবিউল ইসলাম সকালের সময়কে জানান, বিষয়টি তিনি অবগত নন। এসিল্যান্ড সারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন