ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় ছাত্রলীগের নতুন তিন কমিটি ঘোষণা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ৪:৪৮

দীর্ঘদিন পর চট্টগ্রামের পটিয়া উপজেলা, পৌরসভা ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একসঙ্গে পটিয়ার ৩টি কমিটি অনুমোদন দেয়া হয় । 

এতে উপজেলা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নাজমুল সাকের সিদ্দিকীকে। যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে মো. সেলিম, মো. আবদুল্লাহ আল নোমান, রবিউল হোসেন ইবলু, তানভীর হোসেন, মো. জানে আলম, ইনতিসার ইবনে সেলিম ফাহিম, এম শওকত হোসেন, আনিসুল ইসলাম চৌধুরী, মিনহাজুল আবেদীন মুন্না, মোবারক হোসেন চৌধুরী রিপন ও এ্যনজয় দাশকে।

পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে অজয় শীলকে। যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে মো. জোবায়েত হোসেন, মোবাশ্বের আলম, মো. সাইদুল আলম তানিম, আতিকুর রহমান আলভী, আদনান সাইয়্যিদ অনিককে। পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি করা হয়েছে গিয়াস উদ্দিন সাব্বিরকে ও আবদুল হান্নানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণা হওয়ার পর জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম ও সাধারণ সম্পাদক এমএন নাছিরসহ আওয়ামী লীগের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল পটিয়ার কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে বলে দাবি করেন। যারা দীর্ঘদিন মাঠে স্বক্রিয় ছিল তারা কমিটিতে স্থান পেয়েছে বলে তিনি জানান।

পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী জানিয়েছেন, উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের তিনটি কমিটি একসঙ্গে ঘোষনা এবং তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। ছাত্রলীগের সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান তিনি।  

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন