পানি উন্নয়ন বোর্ডের চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক মতবিনিময়
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্প পুনর্বাসনের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান আইডব্লিউ এম ও সিইজিআইএস কর্তৃক আয়োজিত চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্প পুনর্বাসনের লক্ষ্যে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের কারিগরি এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়নের নিমিত্ত মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকালে জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বর্ষা বিভিন্ন চেহারা নিয়ে এলেও চাঁদপুরে আসে বিভীষিকাময় চেহারা নিয়ে। ভাঙন শুরু হলে নদী প্রতিরক্ষার জন্য প্রস্তুতিরও সময় দেয় না। আমি জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই, এই মুহূর্তেই শহর রক্ষার কাজ শুরু করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছরের ভাঙনের সময় দিন ও রাতে প্রশাসনের লোকদের নদী পাহারা দিতে হয়েছে। ওই সব মুহূর্তে ঠিক করে শ্রমিকও পাওয়া যায় না। সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প পাস হওয়ার আগেই শহরকে রক্ষা করতে হবে। সমীক্ষা রিপোর্টসহ যাবতীয় কাজ শেষ হতে সময় লাগবে। আমি মনে করি, ইতোমধ্যে দেশের অন্য যেসব স্থানে নদীভাঙন রোধে কাজ শুরু হয়েছে, তার চেয়ে চাঁদপুরে আগে কাজ শুরু করা প্রয়োজন ছিল।
কর্মশালায় অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন- মহাপরিচালক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফজলুল রশিদ, বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) ড. জিয়া উদ্দিন বেগ, অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) মাহবুবুর রহমান, বাপাউবো কুমিল্লার প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, বাসাবো প্রধান প্রকৌশলী (পুর.) ড. শ্যামল চন্দ্র দাসসহ পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটির কর্মকর্তাবৃন্দ।
চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের বিষয়ে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন সিইজিআইএসের নদী প্রকৌশল বিভাগের পরিচালক সরোয়ার জাহান এবং ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন। কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস