ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ডিভোর্স দেয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ৪:৫২
চট্রগ্রামের সীতাকুণ্ডে স্বামীর ছুরিকাঘাতে আহত নারী পিয়ারু বেগম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার (২৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, স্বামীর সঙ্গে সংসার করবে না জানিয়ে তালাকনামা পাঠানোর কারণে গতকাল রোববার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়ায় স্বামী ওমর শরীফ পিয়ারু বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়ার আবুল বশরের মেয়ে পিয়ারু বেগমের সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয় সন্দ্বীপ উপজেলার রহমতপুর এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে ওমর শরীফের। তাদের সংসারে ছয় ও চার বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলঠিল। এর পরিপ্রেক্ষিতে স্ত্রী পিয়ারু বেগম তার স্বামী ওমর শরীফকে কয়েকদিন আগে ডির্ভোসের কপি পাঠান। এরপর থেকে তারা আলাদা বসবাস করতে থাকেন। এদিকে, স্বামী ওমর শরীফ আবার সংসার করবে বলে পিয়ারু বেগমকে বোঝাতে গেলে এতে কর্ণপাত করেননি স্ত্রী। পিয়ারু বেগম তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না বলে জানিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ওমর শরীফ স্ত্রীর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
 
এ ঘটনায় রোববার হত্যাচেষ্টার অভিযোগ এনে পিয়ারু বেগমের ভাই মফিজুর রহমান বাদী হয়ে ওমর শরীফের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় একটি  মামলা দায়ের করেন। স্বামী ওমর শরীফ গতকাল রাতে নিজেই নিজের পেটের ভেতর ছুরি দিয়ে আঘাত করে ও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, এ ঘটনায় পিয়ারু বেগমের ভাই মফিজুর রহমান বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। এখন যেহেতু মারা গেছেন তাই মামলাটি হত্যা মামলা হিসেবে ধরা হবে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন