ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ৪:১৭
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে ইজিবাইক থামিয়ে পপি বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহত অবস্থায় পপি বেগমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।ন সোমবার (২০ জুন) বিকেলে সদর উপজেলার পেয়ারপুর এলাকার বড়াইল বাড়ি মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত পপি বেগম সদর উপজেলার কেন্দুয়া বাজিতপুর গ্রামের আলমগীর মাতুব্বরের স্ত্রী।  
 
এ ঘটনায় আহতের বড় বোন রেবা বেগম বাদী হয়ে সদর থানার পেয়ারপুর এলাকার জাফর তালুকদার, পিতা খালেক তালুকদার, সাবাব তালুকদার, পিতা ওহিদ তালুকদার, নুরে আলম তালুকদার ও রিন্টু তালুকদার উভয় পিতা. নুর-হক তালুকদারসহ অজ্ঞাত আরো ৫-৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে সদর উপজেলার কেন্দুয়া বাজিতপুর এলাকা থেকে ইজিবাইক নিয়ে পপি বেগম তার শ্বশুরবাড়ি থেকে ভাগ্নির বাড়ি সদর উপজেলার পেয়ারপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় তারা পেয়ারপুর এলাকার বড়াইল বাড়ি মাদ্রাসার সামনে পৌঁছলে তাদের ইজিবাইকের গতিরোধ করে পেয়ারপুর এলাকার জাফর তালুকদার, সাবাব তালুকদার, নুরে আলম তালুকদার, রিন্টু তালুকদারসহ অজ্ঞাত আরো ৫-৬ জন। এ সময় তারা পপি বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ইজিবাইক থেকে নামিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র রড, হাতুড়ি ও রামদা নিয়ে হামলা চালিয়ে পপি বেগমকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় পপিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 
 
আহত পপি বেগম বলেন, জাফর তালুকদার, সাবাব তালুকদার, নুরে আলম তালুকদার, রিন্টু তালুকদারদের সাথে আমাদের পারিবারিক শত্রুতা আছে। তারা দীর্ঘদিন ধরেই আমাদের ক্ষতি করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছিল। গতকাল আমি ভাগ্নির বাড়ি বেড়াতে যাওয়ার সময় পথে আমাদের ইজিবাইক থামিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমাকে মেরে ফেলার জন্য দেশীয় অস্ত্র রড, হাতুড়ি ও রামদা দিয়ে মারতে থাকে এবং কোপাতে থাকে। আমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আমার সাথে থাকা স্বর্ণের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় তারা। আমি হামলাকারীদের বিচার চাই। 
 
সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু