ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে কোরবানির পশুর চাহিদা ৭১ হাজার, আছে ৬৮ হাজার


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ১:৫

আসন্ন কোরবানিকে ঘিরে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের পশুর ব্যাপারী ও খামারিরা। ব্যাপারীরা দেশের বিভিন্ন এলাকায় ঘুরে গৃহস্থ ও খামারিদের কাছ থেকে কোরবানির পশু কিনছেন। অনেক গৃহস্থ ও খামারি সরাসরি হাটে নিয়ে গরু বিক্রির প্রস্তুতিও নিচ্ছেন। দু-এক সপ্তাহের মধ্যেই জমে উঠবে চাঁদপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলার পশুর হাটগুলো।

কোরবানিকে ঘিরে কয়েকজন খামারি ও গৃহস্থের সাথে কথা বললে তারা জানান, ছয় মাস আগে গোখাদ্যের যে দাম ছিল, তা এখন বেড়ে দ্বিগুণ হয়েছে। গত সাড়ে পাঁচ মাসে গোখাদ্যের দাম ধীরে ধীরে বাড়লেও সর্বশেষ ১৫ দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্বাভাবিক হারে বেড়েছে অধিকাংশ গোখাদ্যের দাম। ঈদের আগে গোখাদ্যের দাম আরো বাড়তে পারে। ফলে এবার চড়া হতে পারে কোরবানির পশুর বাজার। খাবারের মূল্য বৃদ্ধি নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে।

চাঁদপুর প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গবাদিপশুর মাংস উৎপাদনে জেলায় কোরবানিযোগ্য গবাদিপশুর চাহিদা রয়েছে ৭০ হাজার ১২০টি। এরমধ্যে ২ হাজার ৬৩৪টি খামারের মধ্যে ষাড় রয়েছে ১২ হাজার ৫টি৩, বলদ ৫ হাজার ৭৭৩, গাভী ৩ হাজার ৩৩৩, মহিষ ২২, ছাগল ৬ হাজার ১২৯, ভেড়া ৫৩৫, এবং অন্যা্য ১১৬টিস মোট ২৭ হাজার ৯৬১টি প্রশু রয়েছে। এছাড়াও কৃষক-কৃষাণির প্রায় ৪০ হাজার পশু রয়েছে।

চাঁদপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডা. জুলহাস আহমেদ জানান, চাঁদপুর জেলায় গত বছর ৭১ হাজার পশু কোরবানির চাহিদা ছিল, এবারও সেরকম চাহিদা রয়েছে। জেলার মোট ৮টি উপজেলা থেকে প্রাপ্ত তথ্যমতে, কোরবানিরযোগ্য পশুর সংখ্যা প্রায় ৭০ হাজার। বাকি যে চাহিদা থাকে সেটি দেশের অন্য জেলা থেকে পশু এনে পূরণ করা হবে।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন