মলিন মনে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা
দেশব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চলছে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম। দূরপাল্লার পরিবহন ব্যবস্থাও বন্ধ। লকডাউনের ফলে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে বাড়ির পথ ধরতে হয়েছে শিক্ষার্থীদের। তবে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। আটকে পড়া শিক্ষার্থীদের বাসে করে বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বলছিলাম ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা।
এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে করে প্রত্যেক বিভাগীয় শহরে পৌঁছে দেয়ার ঘোষনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ক্যাম্পাসে আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের অভিভাবক। অভিভাবকের অন্যতম দায়িত্ব সন্তানদের খোঁজখবর রাখা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়বদ্ধতা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সহায়তা করেছে।
শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি, সকল বিভাগীয় প্রধানগণ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের প্রতি উপাচার্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে পরিবহন ব্যবস্থা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মো. আরিফুর রহমান। বিভাগভিত্তিক শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারণ, বাসরুট ও সিডিউল প্রস্তুতকরণসহ নানাবিধ কাজ করতে হয়েছে তার দপ্তরকে। অবশেষে সোমবার (২৮ জুন) সকালে ক্যম্পাস থেকে গাড়িগুলো বিভাগীয় শহরের উদ্দেশে রওনা দেয়।
পরিবহন প্রশাসক ড. মো. আরিফুর রহমান বলেন, সাতটি রুটে আমাদের ১৫টি বাসে ৮ শতাধিক শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে বাড়ি যাচ্ছে। এখন তারা নিরাপদে বাসায় পৌঁছাক সেটাই আমাদের চাওয়া।
পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, ১৫টি বাসের মধ্যে অর্ধেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব, অন্যগুলো ভাড়ায় আনানো। বাসগুলো দেশের বিভাগীয় শহর পর্যন্ত শিক্ষার্থীদের পৌঁছে দিয়ে আসবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) অ্যান্ড পিএস টু ভিসি এসএম হাফিজুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান জানান, সদ্য ঘোষিত লকডাউনের আগে সারাদেশ থেকে হাজারখানেক শিক্ষার্থী ক্যাম্পাসে আসে। তারা স্ব স্ব বিভাগের অন্তর্ত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন লকডাউনের ঘোষণা আসায় পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা আটকে পড়ে।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী