ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফোর এইচ গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৬-২০২১ বিকাল ৫:১৮
দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে নেক্স (NEX) নামীয় মানহীন গুঁড়াদুধ প্যাকেজিং ও বাজারজাতকরণ করে আসছে ফোর এইচ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান। এসব অপরাধের কারনে  গত শনিবর (২৬ জুন) বিকেলে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। এ সময় বিএসটিআইয়ের ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
 
জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়ায় ০.১৪০ একর জমিতে উত্তর ছলিমপুর জাফরাবাদ এলাকার মো. সোলায়মান গড়ে তোলেন মিল্ক পাউডার প্যাকেজিং কারখানা। এরপর থেকে নোংরা মেঝেতেই দুগ্ধজাত পণ্য মিল্ক পাউডার প্যাকেজিং করছিল প্রতিষ্ঠানটি। একই সাথে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকলেও পণ্যের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছে ফোর ‍এইচ গ্রুপ। 
 
বিএসটিআই সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পণ্য প্যাকেজিং ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা সত্ত্বেও লোগো ব্যবহার করে পণ্য বাজারজাতকরণ করে আসছে ফোর এইচ গ্রুপ। প্রতিষ্ঠানটি গত ২ এপ্রিল ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসার অনাপত্তিপত্র নিলেও ওই অনাপত্তিপত্রে উল্লিখিত শর্তাবলীও ভঙ্গ করেছে। খোলা মেঝেতে বালতি করে পাউডার গুঁড়া দুধ প্যাকেট করা হচ্ছিল সেখানে, যা সম্পূর্ণ বেআইনি। অভিযানে নেক্স দুধের বাজারজাতকরণ প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সুলাইমানের কাছ থেকে শর্তাবলী মানার মুচলেকা নেয়া হয়েছে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন