ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় দিনে-দুপুরে বেকারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২২-৬-২০২২ বিকাল ৭:১১
নড়াইলের লোহাগড়ায় একজন বেকারী ব্যবসায়ীর হাত-পা ভেঙ্গে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের সবুর সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর বিশ্বাস ওরফে আইজে (৪২) রামকান্তপুর গ্রামের মৃত গহর বিশ্বাসের ছেলে। নিহতের লোহাগড়া বাজারে একটি বেকারীর দোকান রয়েছে। 
 
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, গ্রাম্য কোন্দল ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত আমানত সরদারের ছেলে মিঠু সরদারের সাথে একই গ্রামের আজিজুর বিশ্বাসের দ্বন্ধ-সংঘাত চলে আসছিল। সৃষ্ঠ বিরোধের জের ধরে গত দু’মাস আগে নিহতের সাথে মিঠুর মারপিটের ঘটনা ঘটে। এ নিয়ে মিঠু বাদী হয়ে আজিজুর ও তার সহযোগীদের নামে লোহাগড়া থানায় মামলা করেন। ওই মামলায় নিহত আজিজুর এক সপ্তাহের হাজতবাস শেষে আদালত থেকে জামিন নিয়ে গ্রামে ফিরে আসে।
 
বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে আজিজুর পার্শ্ববর্তী শিয়রবর হাট থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে রামকান্তপুর গ্রামের কাঁঠালতলায় পৌঁছালে প্রতিপক্ষ মিঠু সরদারের নেতৃত্বে সিজান, রুবাইত, ইব্রাহিম, বক্কার, ইমনসহ ৮/১০ জনের একদল দুর্বৃত্ত তার ভ্যানের গতিরোধ করে। অবস্থা বুঝে আজিজুর প্রাণ বাঁচাতে পাশের সবুর শিকদারের বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি। 
 
ওই দৃর্বৃত্তরা সবুরের ঘরে প্রবেশ করে আজিজুরের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি-লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে বাম হাত ও দুই পা ভেঙ্গে গুরুতর আহত করে পালিয়ে যায়। এলাকাবাসী  মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে এবং হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে জন্য পুলিশি জোর অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস