ফরিদপুরে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ীতে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার সাতৈর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সাবেক চেয়ারম্যান, সম্পাদক মো. ফারুক হোসেন, ঘোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, হত্যাকাণ্ডকে পুঁজি করে একটি পক্ষ নীরিহ মানুষদের হয়রানি করছে। কেউ তাদের অনুগত না হলে তাদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। মানববন্ধনকারীরা প্রকৃত হত্যাকারী ও সাধারণ মানুষদের বাড়িঘরে হামলা ও লুটপাটকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত ০৩ মে বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ীতে ঈদুল ফিতরের নামাজ পড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আকিদুল মোল্লা ও খায়রুল শেখ নিহত হন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied