ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহী-কক্সবাজার রুটে চালু হচ্ছে বিমান চলাচল


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ১:৪৯
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় শিগগিরই রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমান চলাচল। নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
গতকাল বুধবার (২২ জুন) বিকেলে ঢাকায় নভোএয়ারের চেয়ারম্যান ফায়জুর রহমান বাদলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে প্রতি রোব ও বৃহস্পতিবার নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে  চলাচল করার কথা জানিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।
 
বৈঠকে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এ বিষয়ে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচলের দাবি রাজশাহীবাসীর দীর্ঘদিনের। দাবিটি পূরণে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলাম। অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে। আমরা আশা করছি রাজশাহী-কক্সবাজার রুটে শিগগিরই নভোএয়ারের একটি ফ্লাইট চালু হবে।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম