ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে সাবেক ইউপি সদস্য শের আলীর ওপর সন্ত্রাসী হামলা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ৪:৪৩
ফরিদপুরের মধুখালীতে মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দেয়ায় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. সিরাজুল ইসলাম শের আলীর ওপর  মাদক ব্যবসায়ীরা হামলা করেছে।
 
মধুখালী থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২২ জুন) দুপুরে মো. সিরাজুল ইসলাম ওরফে শের আলী মধুখালী উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার মো. রুহুল আমিনের সাথে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া আদিবাসী পাড়ায় বয়স্কভাতার তালিকা করতে যান। এরই ধারাবাহিকতায় অচিন্ত সরকার (৩০), পিতা- মৃত কার্তিক সরকার, সাং- লক্ষণদিয়া, থানা- মধুখালী, জেলা- ফরিদপুরের বাড়িতে অবস্থান কালে পূর্ব শত্রুতার জের ধরে মো. ইমরান ঢালী (২৭) মো. সিরাজুল ইসলামকে বিভিন্ন প্রকার অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে মো. বিপুল ঢালী (৩৫), পিতা- মৃত- খালেক ঢালী ও মো. সোহাগ ঢালী (৩৫), পিতা- মৃত-মো. আবু বক্কর ঢালীর নির্দেশে মো. ইমরান ঢালী (২৭), মো. ঈমান ঢালী (৩২) ও মো. ইউনুস ঢালী (৫৫)র হাতে থাকা ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মো. সিরাজুল ইসলাম ওরফে শের আলীকে এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখমসহ রক্তাক্ত জখম করে।
 
এ সময় মো. সিরাজুল ইসলাম ওরফে শের আলী মাটিতে পড়ে গেলে মো. ইউনুস ঢালী তার প্যান্টের পকেট থেকে জোরপূর্বক মানিব্যাগ ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর ভাষ্যমতে মানিব্যাগে ১০ হাজার ৪০০ টাকা ছিল। সিরাজুল ইসলামের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে ঠেকালে সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন-জখমের হুমকি প্রদান করে। পরবর্তীতে সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মধুখালী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
 
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত