ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় রিকল-২০২১ প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ২৩-৬-২০২২ বিকাল ৫:২৪

গাইবান্ধায় রিকল-২০২১ প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) এসকেএস রিসোর্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন আয়োজনে রিকল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে দাতা সংস্থা অক্সফ্যামের সহযোগিতায় অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা নেটওয়ার্ক কমিটির সভাপতি ও গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।

বক্তব্য দেন- গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ সবুর, এসকেএস ফাউন্ডেশনের রি-কল প্রকল্পের সমন্বয়কারী বাহারাম খাঁন, সাংবাদিক উজ্জল চক্রবর্তী, এস.এম. বিপ্লব ইসলাম, রিকতু প্রসাদ, আমিনুল হক, শাহ আলম যাদু, কমিউনিটি নেতা জয়েন উদ্দিন, ইয়ারন বেগম প্রমুখ।

অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ সভায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও রিকল প্রকল্পের ৩০জন সুবিধাভোগী অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে ২০১০ সাল হতে প্রকল্প এলাকায় ফুড ব্যাংক স্থাপন, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান, নারীদের বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করণে সমন্বয় ও প্রয়োজনীয় সহায়তা প্রদান, গ্রামীণ পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে প্রাইভেট সেক্টরের সাথে সম্পৃক্ত করণ, কমিউনিটি পর্যায়ে বন্যা বীমা, দুর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা বাস্তবায়ন, সানিটেশন মার্কেটিং, কমিউনিটি পর্যায়ে নারী ওয়াশ দল গঠন ও সক্ষমতা অর্জনে প্রশিক্ষণ প্রদান, সানিটারী ন্যাপকিন উৎপাদন ও হাইজিন সেন্টার স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

এমএসএম / জামান

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ