ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১১:১৭

সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জে যথাযথ মর্যাদায় দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩) জুন বিকেল ৪টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচির মধ্যে ছিল- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‍্যালি, বিশেষ আলোচনা সভা এবং কেক কাটা। জেলা সদরের সুপার মার্কেট অধীনস্থ মুক্তিযোদ্ধা ভবনের প্রধান সড়কে জেলা আওয়ামী লীগ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ মো. মহিউদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, যুগ্ম-সধারণ সম্পাদক মো. কাশেম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন ভূঁইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড .আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহুরা জামান জোসনা, সাধারণ সম্পাদক অ্যাড. সামশুন নাহার শিল্পী, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল বিন সামাদ শুভ্র, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন, বজ্রযোগিনী ইউপি চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম ।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৭৩ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগর, মোহাম্মদ আলী রোবেলসহ অনেকে।

অনুষ্ঠানে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, শহর ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা