মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সানু, সাধারণ সম্পাদক বিপ্লব
মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ২০২১ ও প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাম সারোয়ার ছানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অতীন্দ্র চক্রবতী বিপ্লব। সোমবার (২৮ জুন) বিকেলে প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে গোলাম ছারোয়ার ছানু ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে অতীন্দ্র চক্রবতী বিপ্লব পেয়েছেন ৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. আকরাম হোসেন পেয়েছেন ৮ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে আহমেদ সাব্বির সোহেল পেয়েছেন ৪২ ভোট, গাজী ওয়াজেদ লাবু পেয়েছেন ৩১ ভোট এবং কাবুল উদ্দিন খান পেয়েছেন ২৮ ভোট।
কমিটির বাকি সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সহ-সম্পাদক রিপন আনসারী, দফতর সম্পাদক মো. ইউসুফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছালাউদ্দিন রিপন, কোষাধ্যক্ষ শাহীনুল ইসলাম তারেক।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied