ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে ৫০ লাখ টাকার রাস্তার কাজে অনিয়মের অভিযোগ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ২:২৭
দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা ব্যয়ে এক কিলোমিটার ইটের রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় মীম মোটর্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
 
নিম্নমানের কাজের ফলে রাস্তার নির্মাণকাজ শেষ হতে না হতেই কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। তবে দায়সারাভাবে ভাঙনকৃত স্থানগুলো মাটিবালু দিয়ে মেরামত করছে।
 
এলাকাবাসী অভিযোগ করে জানান, নিম্নমানের ইট ব্যবহার করে রাস্তাটি নির্মাণ করায় যে কোনো সময় ভেঙে যেতে পারে। ইতোমধ্যে অনেক স্থানে ভেঙে গেছে। নির্মাণের সময় বারবার প্রতিবাদ করলেও ঠিকাদার কথাই শোনেননি। ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
 
জানা যায়, ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন উপজেলার অর্জুনা ও অলোয়া ইউনিয়নে ২টি প্রকল্পের মাধ্যমে মোট এক কিলোমিটার রাস্তার হেরিং বোন বন্ড (এইচবিবি) কাজ পায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই কাজে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা। সম্প্রতি ওই ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার নির্মাণকাজ শুরু করে।
 
সরেজমিন দেখা যায়, রাস্তার দুই পাশে পুকুর বা খালে নিয়মানুযায়ী প্যালাসাইটিং করার কথা থাকলেও সামান্য টিন দিয়ে দায়সারা কাজ প্যালাসাইটিং দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বালুর স্থলে মাটি ব্যবহার করে পলিথিন কাগজের ওপরেই নিম্নমানের ইটগুলো বসানো হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই রাস্তা থেকে ইট সরে যাচ্ছে।
 
এ ব্যাপারে মীম মোটর্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল বারি মিঞা বলেন, আমাদের নিজস্ব ইটের ভাটা থেকে প্রথম শ্রেণির ইট দিয়ে রাস্তা তৈরি করছি।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, বিষয়টি আমি আগেও শুনেছি। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

এমএসএম / জামান

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা