ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

উন্নত মানসিকতা সততা, দেশপ্রেম, সুশিক্ষাই পারে দেশকে সমৃদ্ধি করতে


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ৪:২৬
গলাচিপায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) বলেছেন, উন্নত মানসিকতা, সততা, দেশপ্রেম ও সুশিক্ষাই পারে উন্নত বাংলাদেশ গড়তে। উপজেলার সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সংশ্লিষ্ট সুধী, প্রেসক্লাবের সভাপতি সমন্বয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন।
 
কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম প্রমুখ। 
 
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার প্রতিনিধিদের স্থানীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের সমস্যা চিহিৃত করে সুপারিশমালা প্রণয়নের জন্য বক্তব্য রাখেন।
 
সভায় জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, জাতির জনকের সোনার বাংলার স্বপ্নকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে অর্থসামাজিক উন্নয়ন এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে দেশপ্রেম, সততা, নিষ্ঠা নিয়ে কাজ করি তাহলে আগামী বাংলাদেশ হবে উন্নয়নশীল রাষ্ট্র। গর্ভিত হবে বাঙালি জাতি।
 
প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী প্রকল্প হলো- আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া