ফরিদপুরের সালথায় সংঘর্ষে আহত ১০
ফরিদপুরের সালথার গট্টিতে গ্রাম্য দুগ্রুপের কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত দোকানঘর ও বসতঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুন) উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষচলাকালে অন্তত ২টি দোকানঘর ও ২০টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ পরিবাররা জানান , সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের সমর্থক গ্রাম্য মাতুব্বর চাঁন মিয়া ও তুরাপ মাতুব্বরের সাথে প্রতিপক্ষ একই গ্রামের ইব্রাহিম খাঁনের সমর্থক আবু মাতুব্বরের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে রিবোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে চাঁন মিয়া ও তুরাপ মাতুব্বরের ভাই আবু মাতুব্বর বসতঘর উঠাতে গেলে বাধা দেয় তুরাপ মাতুব্বর। এই নিয়ে তুরাপ ও আবু মাতুব্বর মধ্যে কথা-কাটাকাটির মধ্যে দিয়ে একপর্যায়ে হাতাহাতি মারামারির ঘটনা ঘটে।
সেই সূত্র ধরে, শুক্রবার চাঁন মিয়া ও তোরাপ মাতুব্বর ইব্রাহিমের বাড়িতে ও তার সমর্থকদের বসতঘরে হামলা চালিয়ে ২টি দোকানঘর , ২০টি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও স্বর্ণালংকার , ২ টি গরু এবং পেয়াজ বিক্রিত ঘরে রাখা নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।
খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষকারীদের ইটের আঘাতে ও হামলায় সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এই বিষয়ে ইব্রাহিম খান জানান , সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের সমর্থক মাতুব্বর চাঁন মিয়া ও তুরাপ মাতুব্বর আমার ও আমাদের পরিবার এবং আমার সমর্থকদের বাড়িতে হামলা চালায় ও লুটপাট করে বাড়িঘর তচনচ করে । তিনি আরো জানান , আমি প্রকৃত আঃলীগ করি , আমি কেন ওয়াদুদ মাতুব্বরের সাথে দল করি না এটাই আমার অপরাধ । আমি দল করি খন্দকার রেজাউর রহমান চয়নের সাথে ।
এই বিষয়ে সালথা উপজেলার চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর জানান , এই সংঘর্ষের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই । যারা এই সংঘর্ষের ঘটনাটি ঘটিয়েছে তারা আপন দুই ভাই দুই পক্ষের নেতৃত্ব দেন ।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদিক জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied