পদ্মা সেতুর উদ্বোধনে উচ্ছ্বসিত দুর্গাপুর
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান দেখার আয়োজন করে দুর্গাপুর উপজেলা প্রশাসন। শনিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দুর্গাপুর প্রেসক্লাবসহ নানা প্রতিষ্ঠান এ অনুষ্ঠান দেখার আয়োজন করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে সকল শ্রেণি-পেশার মানুষের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌর আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল-আহসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনসহ সকল দপ্তরের প্রধান উপস্থিত ছিলেন।
ইউএনও রাজীব উল আহসান বলেন, পদ্মা সেতু উদ্বোধন বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা আরো উঁচু করবে। এই দিনটিকে আমরা বিশেষভাবে স্মরণীয় করতে ও তুলে ধরতেই এ আয়োজন করেছি। দেশের এ অসম্ভব হাজারো বাধার মুখেও সম্ভব হয়েছে শুধুমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এটি বাঙালি জাতির একটি অর্জন।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন