ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে মদ খেয়ে স্কুলের সামনে দুই বন্ধুর মাতলামি


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২২ বিকাল ৫:২১
টাঙ্গাইলের ভূঞাপুরে দিন-দুপুরে মদ খেয়ে স্কুলের সামনে বেসামাল হয়ে মাতলামি করার অপরাধে দুই বন্ধুকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। তারা হলো- ঘাটাইল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. শাহীন খানের ছেলে হৃদয় খান সনেট (২১)  এবং বেলাল খানের ছেলে সানি খান (১৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
 
শনিবার (২৫ জুন) দুপুরে পৌর শহরের ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করেন ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফায়সাল। 
 
ফাহিম ফায়সাল জানান, মোটরসাইকেল নিয়ে উচ্চৈঃস্বরে হর্ন বাজিয়ে বেশ কয়েকবার থানা মোড় এবং ওই স্কুল গেটের সামনে দিয়ে মাতাল অবস্থায় আসা-যাওয়া করছিল তারা। পরে সন্দেহজনকভাবে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। 
 
এছাড়া শুক্রবার রাতে উপজেলার গারাবাড়ী নিজ বাড়ি থেকে আধা কেজি গাঁজাসহ মেরাজ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। মেরাজ হোসেন মৃত জোয়াহের আলীর ছেলে।
 
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আটককৃত দুজন মাদক সেবনের বিষয়টি স্বীকার করে। এছাড়া হাসপাতালে পরীক্ষার জন্য নেয়া হলে সেখান থেকে রিপোর্ট সংগ্রহ করে ওই দুজনসহ এক মাদক ব্যবসায়ীকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

এমএসএম / জামান

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা