ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় জেলেদের মাঝে বকনা বাছুর ও জাল বিরতণ


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৫-৬-২০২২ বিকাল ৫:৪৬

‘নিরাপাদ মাছে ভরব দেশ, মুজিববর্ষের বাংলাদেশ’ প্রতিপাদ্যোর আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২১-২২ অর্থবছরের ‘ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বকনা বাছুর ও জাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা ১৭ জনকে বকনা বাছুর এবং মাছ ধরার জন্য ৩টি জেলে গ্রুপকে জাল প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টিটু, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। 

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া