ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিপদসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২২ দুপুর ১১:৩৩

প্রায় এক সপ্তাহ ধরে টাঙ্গাইলের যমুনা নদীসহ জেলার সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে যমুনা নদীসহ শাখা নদীগুলোর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রোববার (২৬ জুন) সকাল ১০টায় টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা গেছে, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে  ৩০ সেন্টিমিটার কমে বিপদসীমার  ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ৩০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৮ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

এমএসএম / জামান

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা