তানোরে গৃহবধূকে নিয়ে স্কুলছাত্র উধাও
দুজনই একই স্কুলে লেখাপড়া করে। ওই ছাত্রীর বাবা নেই। এ কারণে ফুফুর বাড়িতে থেকে পড়ালেখা করে। এ অবস্থায় বিয়ে হয় ফুফাতো ভাইয়ের সাথে। বিয়ের দেড় বছর পর ওই ছাত্রী গৃহবধূ দশম শ্রেণিতে লেখাপড়া অবস্থায় নবম শ্রেণির ছাত্র প্রেমিক মারুফকে নিয়ে অজানার উদ্দেশ্যে নিরুদ্দেশ হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে নিরুদ্দেশ তারা। প্রথম প্রেম নাকি কোনোভাবেই ভুলতে পারেনি তারা। এজন্যই অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে এই প্রেমিক যুগল। রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির হাতিশাইল গ্রামে ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা।
এদিকে, নারী সংক্রান্ত একের পর এক ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। কারণ, ঘটনা ঘটার পর সালিশ-বিচার ও অপরাধীকে ছাড় দেয়ার কারণে এ ঘটনা ঘটতেই আছে বলে মনে করছেন গ্রামবাসী। এজন্য ছেলে-মেয়ের পিতা-মাতারা আতঙ্কে দিন পার করছেন।
জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির হাতিশাইল গ্রামের জাহাঙ্গীরের ছেলে হাতিশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মারুফ। একই স্কুলের গৃহবধূ দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে গত সোমবার অজানার উদ্দেশ্য পাড়ি দিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাদের কোনো খোঁজখবর এখনো মেলেনি। অভিভাবকরাও খুঁজে কোথাও তাদের পাননি।
এদিকে নাম প্রকাশ না করে হাতিশাইল গ্রামের এক ব্যক্তি জানান, মারুফের সাথে মেয়ের প্রেম অনেক দিনের। বিয়েতে মেয়ে রাজি ছিল না। তারপরও বিয়ে দেয়া হয়। বিয়ের পর জমজমাট প্রেম চলে, যার পরিণাম স্কুল থেকে উধাও। হাতিশাইল গ্রাম যেন প্রেমনগরে পরিণত রয়েছে।
কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও হাতিশাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলে রাব্বি ফরহাদ ঘটনা নিশ্চিত করে সকালের সময়কে বলেন, এখানো ছেলে-মেয়েকে খুঁজে পায়নি কেউ। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied