তানোরে প্রভাবশালীর বিরুদ্ধে মামলা করে বিপাকে বাদী
রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউপির শীতপুর গ্রামের প্রভাবশালী রনি ও তার পরিবারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে বিপাকে পড়েছেন একই গ্রামের হুমায়ন কবির ও তার পরিবার। মামলার পর থেকেই আসামিরা প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছে বলে বাদী হুমায়ন কবির অভিযোগ করেছেন।
সর্বশেষ এ মামলার ২ ও ৫ নম্বর আসামিকে আটক করে গত বুধবার জেলহাজতে প্রেরণ করেন মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। তবে এ মামলার মূল হোতা ১ নম্বর আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
দুই আসামি গ্রেফতার হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন বাইরে থাকা ১ নম্বর আসামি রনি। তিনি বাদী হুমায়ন করিবকে হত্যা ও গুমসহ নানান ভয়ভীতি দেখানো শুরু করেছেন। বুধবার বিকেলে তদন্তকারী কর্মকর্তা মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার হোসেরের কাছে ১ নম্বর আসামি রনির দেয়া হুমকির কথা বাদী হুমায়ন করিব জানিয়েছেন।
মামলার বিবরণ এবং বাদীর অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৬ মে উপজেলার শীতপুর গ্রামে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রভাবশালী রনি ও তার লোকজন প্রতিবেশী নিরীহ হুমায়ন কবিরের স্ত্রী শরিফা বেগম ও ১৪ বছরের ছেলে শাহারিয়ারকে বেদম পেটায়। একপর্যায়ে বাড়ি থেকে দেশীয় অস্ত্র ধারালো হাঁসুয়া ও দা এনে শরিফার মাথায় ও তার ১৪ বছরের ছেলের কানের ওপর কোপ দেন রনি। এতে গুরুতর জখম হয় মা ও ছেলে।
পরে গ্রামবাসীর সহযোগিতায় দুজনকে উদ্ধার করে তানোরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন হুমায়ন কবির। স্ত্রীর মাথায় ১৪ এবং ছেলের কান ও চিপের গোড়ায় ৮টি সেলাই দেন চিকিৎসকরা। দীর্ঘ দুই সপ্তাহ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গত ১৪ জুন আদালতে মামলা করেন হুমায়ন। মামলাটি আমলে নিয়ে তানোর থানায় মামলটি রেকর্ড করা আদেশ দেয় আদালত। আদালতের আদেশ পেয়ে ২১ জুন মামলা রেকর্ড করে তানোর থানা পুলিশ। এ মামলায় প্রভাবশালী রনিসহ ৫ জনকে আসামি করা হয়। ওই দিনই ২ নম্বর আসামি মোন্তাজ আলী ও ৫ নম্বর আসামি জামালকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার হোসেন বলেন, শীতপুর গ্রামে বাদী হুমায়ন কবিরের মামলা রেকর্ড হওয়ার দিনই দুই আসামিকে আটক করে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো সময় তারা আটক হবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied