ফরিদপুরে গরু ও কাঁচামালের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নের গাবির বিলের কলাবাগান থেকে এক কাঁচামাল ও গরু ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুন) সকালে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
নিহত ব্যক্তির নাম শরীফ শেখ (৩৫)। তিনি একই ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে। শরীফ নিজ বাড়ির অদূরে স্থানীয় বাজারে কাঁচামালের ব্যবসায়ী ছিলেন এবং কোরবানির ঈদের সময় গরু কেনাবেচার ব্যবসা করতেন।
পরিবারের দাবি, তার কাছে গরু কেনাবেচার কয়েক লাখ টাকা ছিল। ওই টাকার জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করেন তারা। শরীফ গতকাল রাত ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা কলা বাগানের পাশের মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পরিবাররের সদস্যদের ও ৯৯৯ নম্বরে জানান।
কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জানান, নিহত শরীফের মাথা কুপিয়ে তিন খণ্ড করে ফেলে উপুড় করে রাখা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করি। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং হত্যার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied