ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে মাঠ দিবস অনুষ্ঠিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৬-৬-২০২২ দুপুর ৪:১
আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও  সবজি উৎপাদন প্রকল্পের অর্থায়নে ও  বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনার  বাস্তবায়নে ফরিদপুরের মধুখালীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলার রায়পুর ইউনিয়নের ফরিদপুর চিনিকলের মাঝকান্দী  আখ ক্রয় কেন্দ্রে বিএসআরআইয়ের প্রকল্প পরিচালক  ড. মো. আবু  তাহের সোহেলের সভাপতিত্বে ও বিএস আর আই  খামার বৈজ্ঞানিক সঞ্জিত মণ্ডলের সঞ্চালনায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
 
আখের সাথে সাথী ফসলের গুরুত্ব ও লাভের ওপর বক্তব্য রাখেন- ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মাদ খবির উদ্দিন মোল্যা, বিএসআরআই বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুয়াশা মাহমুদ, ফরিদপুর চিনিকলের মহাব্যস্থাপক (কৃষি)  মোহাম্মদ  আনিস উজ্জামান, বিএসআরআই বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বিএস আরআই বৈজ্ঞানিক কর্মকর্তা আল ইমরান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসআরআই বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুর রহমান রাজীব।
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফরিদপুর চিনিকল শ্রমজীবী  ইউনিয়নের  সাধারণ সম্পাদক  কাজল বসু। চাষিদের মধ্যে বক্তব্য রাখেন- হাজী মোকবুল হোসেন, মো. হাবিবুর রহমান, মো. আব্দুল কাইয়ুম মুন্সী এবং মো. বাচ্চু গাজী।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত