দুর্গাপুরে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলে দিয়ে ১০০ টাকা রেখে দিচ্ছেন বিকাশ দোকানি
নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলতে আসা অভিভাবকদের কাছ থেকে বিকাশ দোকানি রেখে দিচ্ছেন ১০০ টাকা। দুর্গাপুর পৌর শহরের মধ্যে বাজার এলাকায় সঞ্জয় টেলিকম নামক বিকাশ দোকানে এমন দৃশ্য দেখা গেছে।
নাম প্রকাশের অনিচ্ছুক এক অভিভাবক জানান, তাদের প্রাপ্য ১০০০ টাকা। তবে তাদের দেয়া হচ্ছে ৯০০ টাকা। ১০০ টাকা ওই বিকাশের দোকান মালিক সঞ্জয় সরকার রেখে দিচ্ছেন।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জামা, জুতা এবং ব্যাগ কেনার জন্য দেয়া ১০০০ টাকা করে শিক্ষার্থীদের মা-বাবা বা বৈধ অভিভাবকের মোবাইল নম্বরে আসতে শুরু করে। শিক্ষা উপকরণ কেনার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে সরকার এ টাকা প্রদান করেছে।
এদিকে ওই টাকা তুলতে বিকাশের দোকানে যাচ্ছে শিক্ষার্থীদের অভিভাবক। কিন্তু সঞ্জয় টেলিকমের দোকানি টাকা তুলে মানুষের থেকে ১০০ টাকা করে রাখছেন।
এ নিয়ে সরেজমিন দেখা যায়, পৌর শহরের মধ্যে বাজার এলাকায় সঞ্জয় টেলিকম নামক দোকানে মানুষের ভিড়। সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছে সরকার। ওই টাকা তুলতে শিক্ষার্থীদের অভিভাবকরা বিকাশ দোকানে যাচ্ছেন। তবে ১০০০ টাকা থেকে ৯০০ টাকা দিয়ে ১০০ টাকা রেখে দিচ্ছেন বিকাশ দোকানি।
১০০ টাকা রাখছেন কেন- জানতে চাইলে বিকাশ দোকানি সঞ্জয় সরকার সাংবাদিককে বলেন, উপবৃত্তির টাকা তুলতে পিনকোড জটিলতায় নগদ গ্রাহক সেবা ১৬১৬৭ নম্বরে কথা বলে নতুন পিনকোড সেট করতে সময় যাচ্ছে। আমি আমার পারিশ্রমিক নিচ্ছি।
তিনি আরো বলেন, সব দোকানে টাকা তুলছে না। সেজন্য সুসং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন চৌধুরী (পান্না স্যার) আমাকে বলেছেন ১০০ টাকা করে অভিভাবকদের থেকে রেখে উপবৃত্তির টাকা তুলে দেয়ার জন্য।
এ ব্যাপারে জানতে প্রধান শিক্ষক এমদাদ হোসেন চৌধুরীকে ফোন করলে তিনি অস্বীকার করে বলেন, আমি এ কথা বলিনি। তবে সে টাকা সময় নিয়ে তুলছে, এজন্য ১০-২০ টাকা নিতে পারে। তবে ১০০ টাকা করে নেয়াটা ঠিক হচ্ছে না।
এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, এভাবে কেউ টাকা নিতে পারে না। প্রাথমিক শিক্ষা অফিসারকে বলে দিচ্ছি বিষয়টি দেখার জন্য।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন