ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিরাজদিখানে ঢালিস আম্বার  রিসোর্টে ভোক্তা অধিকারের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৭-৬-২০২২ বিকাল ৫:৪৭

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাহেরকুচি এলাকায়  ঢালিস আম্বার  রিসোর্টে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৭ জুন ( সোমবার ) দুপুর ১ টার দিকে উক্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

জানা যায়, ঢালিস আম্বার নিবাস রেস্টুরেন্টে খাবার তৈরিতে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পন্য ব্যবহার করা হচ্ছে । এবং জর্দার রং এর নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং খাবারে মিশানো হচ্ছে, উৎপাদিত কেক পাউরুটির মোড়কে  কোন উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না,।

তাছাড়া লেবেলবিহীন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই  বিভিন্ন ধরনের প্যাকেট জাত খাদ্য উপকরণ রান্নায় ব্যবহার করা হচ্ছে।  রান্না ঘরের সকল ডাস্টবিন উন্মুক্ত ভাবে রাখা হচ্ছে, একই ফ্রিজে রান্না করা খাবার ও কাচা মাংস একসাথে সংরক্ষণ করা হচ্ছে।  কয়েকদিনের  রান্না করা খাবার পরবর্তীতে পরিবেশনের জন্য ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে।

রান্নাঘরে কোনো পেস্ট কন্ট্রোল মেকানিজম নেই, তেলাপোকা মাছি ও অন্যান্য পোকামাকড় রান্নাঘরে বিচরণ করতে দেখা যায়।  এছাড়া কর্মচারী ও বাবুর্চিদের ব্যবহৃত টয়লেটসমূহে কোনো টিস্যু ও হাত ধোয়ার সাবান পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি সেবার কোন মূল্য তালিকা প্রদর্শন করছে না। তাদের নিকট রিসোর্ট পরিচালনা ও রেস্টুরেন্ট পরিচালনার সংশ্লিষ্ট লাইসেন্সসমূহ  দেখতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে কোনো লাইসেন্স দেখাতে পারেনি।

এ অবস্থায় উক্ত রির্সোটটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশোধন হবার নির্দেশ দেয়া হয়। অভিযানে  সিরাজদিখান থানা পুলিশের  একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর  মোঃ শাহ আলম সহযোগিতা করেন।

জামান / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা